ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জন। ‍সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।